শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানুষের পাশে দাঁড়ানোর দারুণ গল্প

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

এক স্মার্ট সুদর্শন তরুণ এ শহরের রাস্তায় হাঁটাহাঁটি করছেন। খুব বিপদে পড়েছেন তিনি। তার মানিব্যাগ হারিয়ে গেছে। যাকে সামনে পাচ্ছেন তার কাছেই কিছু টাকা সাহায্য চাইছেন। কিছু টাকা পেলেই বাসায় ফিরতে পারেন তিনি। কিন্তু কি অবাক কা- বেছে বেছে তিনি সাহায্য চাইছেন একেবারেই দিন এনে দিন খাওয়া কিছু মানুষের কাছে। তাদের কারোরই নিশ্চিত কোনো রোজগার নেই। কিন্তু তবুও তারা যে যার সামর্থ্য মতো দাঁড়িয়েছেন বিপদে পড়া তরুণের পাশে। খুব আশা এবং আনন্দের জায়গা হচ্ছে নিজের চেয়ে সামর্থ্যবান একজন মানুষের বিপদে যে যার সামর্থ্যমতো সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছেন কোনো সংশয় ছাড়াই। ‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’ শিরোনামে সিঙ্গাপুরভিত্তিক লাইফ স্টাইল কোম্পানি বিলিভ প্রাইভেট লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লাফজ নির্মাণ করেছে এই সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিওটি। সমাজের বিত্তবান মানুষ দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসে এবং আসবে এটাই আমাদের এ সমাজের খুব চেনা চিত্র। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল মানুষও যে সামান্য সামর্থ্যে র মধ্যে মানুষকে সহযোগিতা করার মানসিকতা বুকের ভেতরে লালন করে এবং চেনা অচেনা যেকোনো মানুষের বিপদে সাধ্যের সবটুকু দিতেই প্রস্তুত থাকে তারই প্রমাণ এই ভিডিও। জীবনের নানা প্রয়োজন, পরিস্থিতি আমাদের কখনো কখনো গুটিয়ে দিলেও মানুষ যে মানুষেরই জন্য এই বাস্তবতা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই আমাদের কারোরই। ‘লাফজ’র ‘রিয়েল পিপল রিয়েল স্টোরি’ শিরোনামের ভিডিও চিত্রের এই সত্যিকারের মানুষগুলো নিজের পকেট ফাঁকা করে একজনের বিপদে পাশে দাঁড়ানোর যে সাহস দেখালেন তা মুগ্ধ করেছে সব শ্রেণির দর্শককে। ভিডিওটি নেট দুনিয়ায় দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই কয়েক হাজার মানুষ শেয়ার করেছেন। অগণিত নেটিজেন লাইক, লাভ রিয়েক্ট দিয়েছেন। কমেন্টসে জানিয়েছেন এই বড় মনের মানুষদের শ্রদ্ধা, সালাম। এধরনের সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিওর জন্য লাফজকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। তাদের কেউ কেউ প্রতি সপ্তাহে এ ধরনের একটি করে নতুন সোশ্যাল এক্সপেরিমেন্টাল ভিডিও দেখার দাবি জানিয়েছেন। একজন মানুষ সে যে পেশা বা যে অবস্থানেরই হোক যে কোনো অবস্থায় বিপদগ্রস্ত একজন মানুষের পাশে দাঁড়ানোতেই স্বার্থক হয় এই মানবজনম। সেই সত্যিই যেন আমাদের আবার মনে করিয়ে দিলেন ঘামে ভেজা এই মুখগুলো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com