শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোরহানউদ্দিনে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া

তজুমদ্দিন প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ভোলার বোরহানউদ্দিনে কাচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন গণমানুষের নেত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার আসরবাদ উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদি হাওলাদারের বাসভবন সংলগ্ন মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেখ সাদী হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সরোয়ার আলম খান, এ্যাডভোকেট, আজম কাজি, শহিদুল ইসলাম নাজিম কাজি ও জসিম উদদীন খান, আব্দুর রহমান মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মি অংশ নেয়। পরে কাচিয়া ইউনিয়নে নিহত বিএনপি ও অঙ্গ সংগঠনের নিহত নেতাকর্মিদের রুহানি মাগফিরাত কামনা করা হয়। এ সময় বক্তারা আরো বলেন বোরহানউদ্দিন মাটি ও মানুষের জননেতা সাবেক সাংসদ সদস্য জনাব, আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নেতৃত্বে বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com