শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে শ্রীবরদীর ২৫ গৃহহীন পরিবার

রাশেদুল ইসলাম, শ্রীবরদী (শেরপুর):
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

সারাদেশে এবার ঈদুল ফিতরে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঈদ উপহার হিসাবে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরপুরের শ্রীবরদীতেও ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার এসব ঘর পাচ্ছে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উপকারভোগিদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করবেন। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার রোববার (২৪ এপ্রিল) সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বলেন, সারা দেশের মতো শ্রীবরদীতে এবার ঈদুল ফিতরে প্রধানমন্ত্রী ঈদ উপহার স্বরুপ ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার এসব ঘর পাচ্ছেন। প্রেস ব্রিফিং শেষে উপজেলার গোশাইপুর ইউনিয়নের বন্ধ ধাতুয়া গ্রামে ৬টি ঘর পরিদর্শণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com