শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ চারুশিল্পী পরিষদের ইফতার মাহফিল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

শিল্পকর্মে রমজান ভাস্বর হয়ে উঠুক, কোরআনের মাসে কোরআনিক কালচার বাস্তবায়নের শপথ নিন। পবিত্র রমজান উপলক্ষে গত ২৪ এপ্রিল রবিবার বাংলাদেশ চারুশিল্পী পরিষদের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত রেস্তোরায় দেশের বরেণ্য শিল্পীদেও সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা এই আহব্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিস্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু সংগঠক , লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ জ ম ওবায়েদুল্লাহ । চারুশিল্পী পরিষদের সভাপতি শিল্পী ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , টিভি ব্যক্তিত্ব ও বিসিএ সভাপতি শরীফ বায়জীদ মাহমুদ, কণ্ঠশিল্পী ও সংগঠক মোস্তফা মনোয়ার , উদ্বোধনী বক্তব্য রাখেন, পরিষদের সেক্রেটারী ক্যালিগ্রাফি ও গবেষক, আব্দুর রহীম, অনুষ্ঠানটি উপস্থাপন করেন ছাত্র বিষয়ক সম্পাদক মারুফুর রহমান নিরব ।
বিশিষ্ট শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পী ও গবেষক ড. সাইফুল্লা মানসুর ,শিল্পী নাজমা আক্তার,শিল্পী মাহফুজ আকন্দ ,শিল্পী আব্দুল কাইয়ূম ভূইয়া,শিল্পী নাসিরউদ্দীন, শিল্পী মনির , শিল্পী আফজাল, শিল্পী মাসুম বিল্লাহ শিল্পী ও লেখক শামীমা রসুল,শিল্পী হোসেন ,আরো পরিষদের সদস্য বৃন্দ। যানজটের শহরে যথা সময়ে উপস্থিত হয়ে মাহফিলকে সফল করার জন্য সভাপতি ইব্রাহীম মন্ডল মেহমান বৃন্দকে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com