শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য: ফখরুল

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মে, ২০২২

বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে বাধ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার (১৩ মে) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর খাগড়াবাড়ি বাসুদেবপুর এলাকায় যান মির্জা ফখরুল। সেখানে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় নিহত নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এরই মধ্যে শ্রীলঙ্কার মতো বংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এত পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে যে, যা দেশের জনগণের মাথাপিছু প্রায় ৪৭২ ডলারে গিয়ে ঠেকেছে। খুব শিগগির মুদ্রাস্ফীতি বেড়ে সমস্যা এত প্রকট আকার ধারণ করবে যে, সেখান থেকে বেরিয়ে আসা আর মানুষের পক্ষে সম্ভব হবে না।’
এ সময় দেশের চলমান সংকটের দায়ে ও আসন্ন ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com