শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদী জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুর রহমান

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

নরসিংদী জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুর রহমান। তাঁকে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ থেকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়।  ইতোপূর্বে ২০০৭, ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালেও তিনি জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়ে ছিলেন। এবার নরসিংদী জেলার ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে মো.শহীদুর রহমানকে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি ১৯৯৫ সালে বান্দরবন জেলার রুমা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকুরী জীবন শুরু করেন। শহীদুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দীর্ঘ ২৬ বছর যাবত চাকুরি করছেন। মনোহরদী উপজেলায় ২০২০ সাল থেকে তিনি কর্মরত আছেন। তিনি সাভারের ধামরাই থানার বৈকুন্ঠপুরের ১৯৬৬ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর প্রয়াত পিতার নাম মো. হায়েত আলী মাষ্টার ও মাতার নাম সাহেরা খাতুন। অভিজ্ঞতা, শিক্ষার মান উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপক, স্কাউট বান্ধব, শিক্ষা বান্ধব, প্রতিটি প্রতিষ্ঠান সার্বক্ষণিক ক্লোজ মনিটরিং, পরিদর্শক ও উদ্ভাবনী উৎকর্ষসহ নানা ক্যাটাগরি বিবেচনায় তাঁকে জেলায় সেরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং ডায়নামিক শিক্ষা অফিসার হিসেবে মনোহরদীতে পরিচিতি লাভ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com