শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হলুদ সংকেত দেবে ইনস্টাগ্রাম

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ জুন, ২০২২

ইনস্টাগ্রাম স¤প্রতি অ্যাম্বার অ্যালার্ট নামে নতুন একটি ফিচার এনেছে। এর মাধ্যমে কোনও একটি এলাকায় কোনও শিশু হারিয়ে গেলে তা অ্যাম্বার অ্যালার্ট বা হলুদ সংকেতের মাধ্যমে সেই এলাকার সবাইকে জানিয়ে দেওয়া হবে। ফিচারটি আপাতত আমেরিকাসহ আরও ২৪টি দেশে চালু করা হয়েছে। সেই সতর্ক বার্তায় হারিয়ে যাওয়া শিশুটির বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। যেমন ছবি, বর্ণনা এবং যেখান থেকে সে হারিয়েছে তার লোকেশন। সতর্কবাণীটি বন্ধুদের মাঝে শেয়ার করা যাবে।
এ বিষয়ে মেটার ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের পরিচালক এমিলি ভেচার বলেন, আমরা জানি যে, হারিয়ে যাওয়া শিশুকে পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যদি অনেক বেশি মানুষ সে বিষয়ে অবগত হয়। বিশেষত যদি এটাকে অল্প কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তিনি আরও বলেন, এই আপডেটের মাধ্যমে যদি এই অ্যাম্বার অ্যালার্টটি আইন প্রয়োগকারী বাহিনীর মাধ্যমে সক্রিয় করা হয় এবং কোনও ব্যবহারকারী যদি সেই এলাকায় অবস্থান করে তাহলে সে তার ইনস্টাগ্রাম ফিডে সেটা দেখতে পারবে।
সিএনএন জানায়, অ্যাম্বার অ্যালার্ট ফিচারটি ফেসবুক চালু করে ২০১৫ সালে। আর ফেসবুকের প্রতিদ্বন্দ্বী গুগল এটি চালু করে ২০১২ সালে তার সার্চ এবং ম্যাপ টুলে। অ্যালার্টটিকে লক্ষ্য করতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রোফাইলে কোন শহর দেওয়া আছে সেটি দেখাবে। সেইসঙ্গে তার আইপি অ্যাড্রেস এবং লোকেশন সার্ভিসের মাধ্যমে তার অবস্থান নির্ণয় করবে। এদিকে মেটার এই ঘোষণার বিষয়ে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’র কার্যনির্বাহী প্রধান এবং প্রেসিডেন্ট মাইকেল ডিলাউনি বলেন, হারিয়ে যাওয়া শিশুর উদ্ধারে ছবি খুব জটিল একটি টুল। তবে ইনস্টগ্রামের এই টুলটি ব্যবহার করে আমরা অনেক বেশি মানুষের কাছে হারিয়ে যাওয়া শিশুটির ছবি পৌঁছে দিতে পারবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com