রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুমে যে কাজটি না করলেই বিপদ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

অনলাইন অডিও ও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার হিসেবে জুম অ্যাপ ব্যবহার হচ্ছে পুরো বিশ্বে। করোনাকালীন ওয়ার্ক ফ্রম হোম ও স্কুল-কলেজের অনলাইন ক্লাসের দৌলতে জুমের জনপ্রিয়তা লাফিয়ে বেড়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেকেই দেশ বিদেশে মিটিংয়ে ব্যবহার করছেন এই অ্যাপটি।
এবার এই অ্যাপটিকেই টার্গেট করছে হ্যাকাররা। যদি এই অ্যাপটি আপনার ফোন বা কম্পিউটারে থেকে থাকে তাহলে তাকে ব্যবহার করে হ্যাকাররা ম্যালওয়ার ইনস্টল করে দিতে পারে। সতর্ক করছেন গুগল প্রজেক্ট জিরোর বিশেষজ্ঞরা। তারা বলছেন, স¤প্রতি একটি যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে এই অ্যাপে। যার জেরেই ইউজাররা বিপদে পড়তে পারেন। অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ কিংবা আইফোন, সব ক্ষেত্রেই এই আশঙ্কা রয়েছে। এই ম্যালওয়ার ইনস্টল করার ক্ষেত্রে একটি মেসেজ পাঠানো হচ্ছে। যা দেখে মনে হচ্ছে, এটি অ্যাপ সম্পর্কিত কোনো মেসেজ। কিন্তু তাতেই লুকিয়ে হ্যাকিং সংকেত।
এই বিপদ থেকে বাঁচতে অ্যাপের সর্বশেষ আপডেট ঠ৫.১০.০ ডাউনলোড করে নিন। সেই সঙ্গে কোনো ধরনের সন্দেহজনক লিঙ্ক দেখলে সাবধান থাকতে হবে। তাহলেই এই বিপদকে এড়ানো সম্ভব হবে।
করোনা মফামারির সময় থেকে কর্পোরেট জগতের ক্ষেত্রে এই অ্যাপের গ্রহণযোগ্যতা বেড়েছে। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মিটিং, সব কিছুতেই জুম ব্যবহৃত হয়। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে নিত্য নতুন ফিচার আনছে অ্যাপটি। ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় হ্যাকারদের নজরেও আছে এই অ্যাপ। তাই যত দ্রুত সম্ভব আপডেট করে নিন এবং যে কোনো মেসেজ ওপেন করা থেকে বিরত থাকুন।
সূত্র: ইন্ডিয়া টুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com