বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘরের মাঠে টানা দ্বিতীয় হার ভারতের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

ঘরের মাঠে নাজেহাল অবস্থা ভারতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই পরাজয় মেনে নিতে হয়েছে দলটিকে। দিল্লিতে ৭ উইকেটে হেরে যাওয়া ভারত রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে পারেনি। এদিন কটকের বারাবতী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। শুরুতেই ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে (১) হারায় তারা। দ্বিতীয় উইকেটে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। ২১ বলে ৩৪ রান করে দলীয় ৪৮ রানে আনরিখ নরকিয়ার বলে কিষান ফিরে গেলে আবারো বিপদে পড়ে ভারত। অবশ্যই এদিন শ্রেয়াস আইয়ার এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। কোনো সাথী না পেয়ে ব্যক্তিগত ৪০ রানে তিনি ফিরে যান ডোয়াইন প্রিটোরিয়াসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। শেষ দিকে প্রায় তিন বছর পর এ সিরিজ দিয়ে ভারতীয় দলে ফেরা দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে স্বাগতিকরা স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয়।
টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে হেনরিক্লেসেনকে সাথে নিয়ে ৪১ বলে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক টিম্বা বাভুমা। দলীয় ৯৩ রানে ৩০ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা। এরপর ডেভিড মিলারকে সাথে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হেনরিক্লেসেন। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন অবস্থায় ৪৬ বলে সাতটি চার আর পাঁচটি ছক্কায় ৮১ রান করে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। এরপর কাগিসো রাবাদাকে সাথে নিয়ে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মিলার। এ জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com