রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালয়েশিয়া যেতে আগ্রহী কর্মীদের নিবন্ধন শুরু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহীরা জেলা কর্মসংস্থান অফিস বা অনলাইনে ‘আমি প্রবাসী’ অ্যাপে এ নিবন্ধন করতে পারবেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিএমইটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী, বিএমইটি ডেটাবেইজ নিবন্ধিত কর্মীর তালিকা থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটি ডেটাবেইজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে। নিবন্ধন কীভাবে করতে হবে, তা–ও বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। বিএমইটির অধীন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য ২০০ টাকা সরকারি ফি (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা টিটিসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিএমইটি বলছে, কর্মীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে দুই বছর বহাল থাকবে। এরই মধ্যে যারা বিদেশ যেতে নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে আপডেট করা যাবে। কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) অথবা প্রতিষ্ঠান থেকে অর্জিত দক্ষতা সনদ আপলোড করলে দক্ষ কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন। নিবন্ধনের জন্য পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নম্বর, ই-মেইল (যদি থাকে) এবং দক্ষতা সনদ (যদি থাকে) প্রয়োজন হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com