বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশাল জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৯, মোট ৬৭৪

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০

বরিশাল জেলায় নতুন করে ১৭ পুলিশসহ আরও ৫৯ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রা্তদের নিয়ে জেলায় ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

এ ছাড়া জেলায় মোট ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্তদের মধ্যে নতুন ৪২ জনসহ মোট ১০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (৮ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী, ১৭ জন পুলিশ সদস্য, দু’জন চিকিৎসক, শেবাচিম হাসপাতালের চারজন সেবিকা করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া বরিশাল নগরীর বিভিন্ন এলাকার ৩২ জন, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ ও বরিশাল সদর উপজেলায় একজন করে চারজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে ৮ জুন পর্যন্ত বরিশাল সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৫৫৭ জন, বাবুগঞ্জে ২৮ জন, উজিরপুর ও বাকেরগঞ্জে ২০ জন করে ৪০ জন, মুলাদী ও মেহেন্দীগঞ্জে ১০ জন করে ২০ জন, হিজলায় ৫ জন, বানারীপাড়া ও আগৈলঝাড়ায় ৯ জন করে ১৮ জন ও গৌরনদী উপজেলায় ৬ জনসহ মোট ৬৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। মোট আক্রান্তের মধ্যে বরিশাল জেলায় স্বাস্থ্যবিভাগে কর্মরত ৯৩ জন রয়েছেন।

এমএস/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com