শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লক্ষ্মীপুরে পানিতে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০

লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে অহনা আক্তার (৬) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অহনা ওই এলাকার মো. হামিদের মেয়ে। সে স্থানীয় মাদারাসায়ে আবু হুরায়রার প্রথম শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ জুন) সন্ধ্যায় অহনা নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা। ধারণা করা হচ্ছে পুকুর পাড়ে গেলে পা পিছলে সে পানিতে পড়ে যায়।
চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় পুলিশের পক্ষ থেকে পারিবারিক কবরস্থানে ছাত্রীর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com