রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস পালিত

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

“সমুখে শান্তি-পারাবার-ভাসাও তরনী হে কর্নধার” রবী ঠাকুরের এই গানের কলি দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় একাডেমির স্টুডিও মিলনায়তনে আলোচনা সভা, আবৃত্তি ও গান। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মানীত অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও বেতার টিভি সঙ্গীত শিল্পী ডাঃ শহিদুল ইসলাম খান, সম্মিলিত সাংষ্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সংগঠনের উপদেষ্টা রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ তারেকুজ্জামান তারেক। সঙ্গীত পরিবেশন করেন জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, প্রিয়াংকা দাস চৈতি, শ্যামলী রায়, সুমন কান্তি রায়, স্বপ্না রায়, মোঃ আবু সাঈদ ও ডাঃ শহিদুল ইসলাম খান। কবিতা আবৃত্তি করেন কবি ও গবেষক বিধান দত্ত, বিশিষ্ট কলামিস্ট, গবেষক মোঃ জোবায়ের আলী জুয়েল। আলোচ্যকরা আলোচনা করতে গিয়ে বলেন, বাঙালীর চিন্তা চেতনায় রবীন্দ্রনাথ চিরকাল জাগ্রত থাকবে। রবীন্দ্রনাথের চর্চা বাড়াতে হবে তাহলে আমাদের প্রজন্ম শিল্পীরা রবীন্দ্রনাথকে লালন করবে। “আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর….গানের ছন্দে এবং সুর লহড়ির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com