রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রিশালে ফিসারীতে বিষ প্রয়োগ করে ৫০ লক্ষ টাকার মাছ নিধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে মাছের ফিশারিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কীটনাশক ট্যাবলেট প্রয়োগ করে তিন লক্ষ পাংকাস মাছের পোনা মেরে ফেলেছেন। যার আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। জানা গেছে, ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ভরাডোবা বোকা বিল এলাকা সংলগ্ন ফিরোজ নুনের ফিশারিতে শনিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কোন এক সময় বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে। এতে ফিশারিতে থাকা মাছগুলো মরে ভেসে ওঠে। ফিশারি মালিক ফিরোজ নুন জানান, এই ফিসারিতে তিন লক্ষ মাছের পোনা দিয়েছিলাম আমার অনেক ক্ষতি হয়েছে, এই ক্ষতি পোষানোর নয়।
ফিশারির কেয়ারটেকার আব্দুল মোতালেব জানান, আমি সকালে ফিশারিতে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে। শনিবার বিকেলে আমি মাছের খাদ্য দেই ওই সময় সব মাছ ভালো ছিল। ফিশারী মালিকের ছোট ভাই মোহাম্মদ ফয়সাল সরকার জানান, আমাদের এই ফিসারিতে কালচার দেওয়ার পূর্বে পাংকাস মাছের পোনা রাখা হয়েছিল। এক সপ্তাহ পরই অন্য ফিশারিতে মাছ গুলো স্থানান্তরের কথা ছিল। কিন্তু আজ হঠাৎ করে মাছ গুলো মরে ভেসে যায়। যার আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা। ফয়সাল আহমেদ আর জানান, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মৎস্য বিভাগে উক্ত পুকুরের মাছও পানি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে তাদের ধারণা হয় বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com