শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘আমেরিকা চীন ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলো পূনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়’- কাজী আকরাম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমেরিকা চীন ভারতসহ বিশে^র উন্নত দেশগুলো পূনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চায়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন। রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের যথেষ্ট ভূমিকা রয়েছে। কয়েকদিন আগেই এই মহয়সী নারীর জন্মদিন গেছে। আপনারা সকলে এই মহয়সী নারীসহ ১৫আগস্টের সকল শহীদদের জন্য দোয়া করবেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আয়নাল হোসেন শেখ বলেন, এ বছর দলের পক্ষ থেকে উপজেলার অর্ধশত স্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন মসজিদ মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com