বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমেছে ডিমের দাম, হালি ৪০ টাকা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম কমেছে হালিতে ৬ টাকা। ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের ভয়ে দাম কমে যাচ্ছে বলে জানিয়েছেন ডিম ব্যবসায়ীরা। ৪৬ টাকার ডিম বিক্রি করছেহ তারা ৪০ টাকা হালি। এদিকে দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে। গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সকালে হিলির ডিমের বাজার ঘুরে দেখা যায়, গত বুধবার ডিমের হালি বিক্রি হয়েছিলো ৪৬ টাকা। এখন কমে তা বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে।
হিলি বাজারে ডিম কিনতে আসা রমিজ উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ডিম একটি পুষ্টিকর খাদ্য, তাই বাড়িতে সবসময় ডিম রাখা হয়। কিন্তু হঠাৎ ডিমের দাম বেড়ে যাওয়ায় কিছুদিন থেকে কম করে নিয়েছি। তবে আজ দাম অনেকটা কম ৪০ টাকা হালি নিলাম। এর আগে ৫০ টাকা হালি পর্যন্ত কিনতে হয়েছিলো। দিনমজুর লিয়াকত হোসেন রাইজিংবিডিকে বলেন, আমরা গরীব মানুষ। মাছ-মাংস কম কিনতে পারি। যে দাম মাংসের, ১১০ টাকার ব্রয়লার মুরগির কেজি ১৮০ টাকা। গরুর মাংস সাড়ে ৬০০ টাকা। আজ ৪০ টাকা হালি কিনলাম। হিলি বাজারের পাইকারি ডিম ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক রাইজিংবিডিকে বলেন, খামারিরা আগে ১৫০০ থেকে ১৬০০ টাকায় খাদ্যের বস্তা কিনেছেন। বর্তমান সেই বস্তা ২৮০০ টাকা দরে কিনতে হচ্ছে। যে কারণে ডিমের দাম বেড়েছিল। গত বুধবার ৪৬ টাকা হালি পাইকারি বিক্রি করেছি। বিভিন্ন স্থানে প্রশাসন অভিযান চালাচ্ছে। যেজন্য খামারিসহ ব্যবসায়ীরা ডিমের দাম কমিয়ে দিচ্ছেন। আজ আমরা ৪০ টাকা হালি ডিম পাইকারি বিক্রি করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com