শেরপুর জেলা ডিসি অফিসের সামনে, জেলা ঠিকাদার সমিতিসহ সকল ঠিকাদাররা এক মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ঠিকাদারদের পক্ষথেকে এল জি ই ডির নির্বাহী প্রকৌশলীর বিরোদ্ধে, ঘুষ দূর্নীতি ও দূর্ব্যবহারের অভিযোগ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, ঐ প্রকৌশলী কাজের ওয়ার্ক অডার্র, ফান্ড নিয়ে আসা কার্পেটিং এর জন্য, সাইড বুজিয়ে দেওয়া, বিল নেওয়ার সময় ঘুষ গ্রহন করে থাকেন তাঁর বিরুদ্ধে আত্বীয় সজনকে সুবিধা দেয়া এবং কিছু ঠিকাদারের সাথে অংশিদারে কাজ করার অভিযোগও রয়েছে। প্রকৌশলী মোঃ মোস্তাফিজুরের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, অনেক ঠিকাদার কাজ না করেই বিল নিতে চান এবং আমি সঠিকভাবে কাজ বুজে নিয়ে থাকি বিধায়, আমাকে সরাতে সড়যন্ত করা হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ ছানুয়ার হোসেন ছানু ও অন্যান্য ঠিকাদারগন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি দেন ঠিকাদার নেতৃবৃন্দ।