শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খাদ্য আমদানিতে কোনো বাধা নেই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

রাশিয়া-ইউক্রেনসহ অন্য কোনো দেশ থেকে খাদ্য আমদানিতে বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে খাদ্য আমদানি নিয়ে সরকারি উচ্চপর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যসামগ্রী আমদানি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের খাদ্য আমদানি নিয়ে কোনো সমস্যা নেই, আন্তর্জাতিকভাবেও কোনো সমস্যা নেই। সেটা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। খাদ্যের মজুত কেমন আছে, সার্বিক বিষয়ে আজ আলোচনা করেছি।
তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। খাদ্য আমদানির ক্ষেত্রে রাশিয়া হোক বা ইউক্রেন হোক আন্তর্জাতিকভাবে কোনো বাধা নেই। পৃথিবীতে গ্লোবালি ২৪টা ব্যাংক আছে, যেগুলোর মাধ্যমে আমদানি করতে পারি ডলার দিয়ে। খাদ্য প্রয়োজন হলে আনতে হবে, তবে কোনো বাধা নেই।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডলার সস্তায় খোঁজার ব্যাপারটি আলাদা বিষয়। সেটি নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। আমরা চেষ্টা করবো ডলার রেটটা বাড়াতে। তেল নিয়ে কোনো আলোচনা হয়নি। রফতানির বিষয়ে কথাবার্তা বলা হয়েছে। আজ সবাইকে জানানো হয়েছে খাদ্য আমদানিতে কোনো বাধা নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com