শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লামায় বিএনপি’র গণমিছিল ও সমাবেশ

তৈয়ব আলী লামা (বান্দরবান) :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি, লোডশেডিং এবং ছাত্রনেতা নুরে আলম ও সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ ঘটিকায় লামা পৌর বাস টার্মিনাল থেকে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে গজালিয়া জীপ ষ্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় লামা পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আরিফ চৌধুরী’র সঞ্চালনায়, লামা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি মিসেস মাম্যাচিং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম রুহুল আমিন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক’রা। দেশ পরিচালনায় সরকার ব্যর্থ দাবী করে বক্তারা বলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে তারা দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। আগামীতে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন ঘটানো হবে বলে হুশিয়ারী দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com