রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রেসক্লাব শ্রীবরদীর পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

 শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব শ্রীবরদী’র উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এজেএম আহাছানুজ্জামান ফিরুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মুফতি তাজুল ইসলাম, শওকত জামান, মমিনুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময় করোনা রোধে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের এবং প্রেসক্লাব শ্রীবরদী’র পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com