রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্তরা বিলুপ্তির পথে : ডা. ইরান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আগে দ্রব্যমূল্যের বাজার সরকার নিয়ন্ত্রণ করত আর এখন নিত্যপণ্যের বাজার ও সরকারকে কালোবাজারী, অসাধু সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করছে। দেশে ধনী-গরীবের বৈষম্য চরম আকার ধারণ করছে। ধনী আরো ধনী হচ্ছে আর মধ্যবিত্ত শ্রেণী দ্রব্যমূল্যে ও জীবনযাপন ব্যয়বহুল হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি বিলুপ্ত হয়ে সর্বহারা শ্রেণীতে পরিণত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাল তৈল-সহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ইরান বলেন, দুর্নীতি এখন জাতীয়করণ হয়েছে। সমাজের সর্বস্তরের সেবাখাত অফিস আদালতে ঘুষ-দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। নীতি-নৈতিকতা আজ পদদলিত। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মহোৎসব চলছে। সৎ ও নিষ্ঠাবানরা আজ চরম অসহায় জীবন যাপন করছে। এভাবে একটা সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চলতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনে দুর্নীতির খেসারত গুনছে সাধারণ মানুষ। তাই চলমান অচল অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীকে ঘুরে দাড়াতে হবে।
নগর সাধারণ সম্পাদক হুমাউন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, শ্রমিকদল নেতা মাহবুবুল আলম বাদল, ধর্ম সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম সাদি, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ও সহ-সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। মিছিলটি তোপখানা রোড থেকে শুরু হয়ে পল্টন মোড়, সচিবালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com