শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রসবসেবা জোরদারে লামায় অবহিতকরণ কর্মশালা

তৈয়ব আলী (লামা) বান্দরবান :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

বান্দরবানে লামা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা ৭ দিন (সাার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরন এক কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় লামা টাউন হল মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা ডা. অংচালু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগ এবং পরিচালক মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সচিব ও উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ বান্দরবান, লুৎফুর রহমান, পরিচালক, (এমসিএইচ সার্ভিসেস ইউনিট) পরিবার পরিকল্পনা অধিদপ্তর দপ্তর ঢাকা, ডাঃ মোঃ মাহমুদুর রহমান, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম উপ-পরিচালক (এমসিএইচ) এবং প্রোগ্রাম ম্যানেজার, মাতৃস্বাস্থ্য, এ.কে.এম জহিরুল ইসলাম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা নোয়াখালী,ডাঃ নিহার রঞ্জন নন্দী সিভিল সার্জন বান্দরবান পার্বত্য জেলা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ মাহাবুবুর রহমান ও ফাতেমা পারুল প্রমুখ। এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ, এনজিও প্রতিনিধি ও উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com