রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাকিস্তানের সংবিধানে কুখ্যাত আইন: উমর আতা বান্দিয়াল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

পাকিস্তানের সংবিধানের ৬২(১)(এফ) অনুচ্ছেদকে ‘ড্রাকোনিয়ান’ আইন বলে অভিহিত করেছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। এই ধারার অধীনে একজন রাজনীতিককে যাবজ্জীবনের জন্য নিষিদ্ধ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতা ফয়সাল ভাওদার বিরুদ্ধে যাবজ্জীবন অযোগ্য ঘোষণার বিরুদ্ধে আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি গতকাল মঙ্গলবার ওই মন্তব্য করেন। উল্লেখ্য, ফয়সাল ভাওদা যুক্তরাষ্ট্রের নাগরিক বলে একটি মিথ্যা এফিডেভিট দাখিল করা নিয়ে মামলার বিষয়ে আদালত শুনানি করছিল। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ মঙ্গলবার এ আপিলের শুনানি করে। এ সময় প্রধান বিচারপতি বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৬২(১)(এফ) হলো একটি কুখ্যাত আইন। আমরা সতর্কতার সঙ্গে এবং বিস্তারিত শুনানি করবো এই আবেদনের। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
সংবিধানের ১৮৫(৩) ধারার অধীনে ফেব্রুয়ারিতে আবেদন দাখিল করেন পিটিআই নেতা ফয়সাল ভাওদা। তাকে মার্কিন নাগরিকত্ব থাকার কারণে ৯ই ফেব্রুয়ারি প্রথমে পাকিস্তানের নির্বাচন কমিশন নিষিদ্ধ করে। পরে ১৬ই ফেব্রুয়ারি ইসলামাবাদ হাইকোর্ট একই রায় দেয়। ফয়সাল ভাওদা বলেন, খেয়ালখুশি মতো রায় দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন এবং ইসলামাবাদ হাইকোর্ট। এ রায় দেয়ার ক্ষেত্রে কোনো আইনগত কর্তৃত্ব নেয়া হয়নি। এর কোনো আইনগত কার্যকারিতা নেই। সুপ্রিম কোর্ট সে রকমই রায় দিয়েছে। ফয়সাল ভাওদা নির্বাচন কমিশন ও ইসলামাবাদ হাইকোর্টের রায়কে একপাশে সরিয়ে রাখার আবেদন জানান। তিনি আপিলে বলেন, নির্বাচন কমিশন তাকে যাবজ্জীবন অযোগ্য ঘোষণার জন্য সংবিধানের ৬২(১)(এফ) ধারা ব্যবহার করেছে, এর কোনো যুক্তি নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com