রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘরের বউদের নায়িকা হওয়া উচিত না: সিদ্দিক

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তবে বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত নন তিনি। নিজের ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। অভিনয় দিয়ে দর্শকদের হাসালেও তার জীবনে রয়েছে কষ্ট। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান সিদ্দিক। আট বছর সংসার করার পর ভেঙে যায় সিদ্দিকের সংসার। তার সাবেক স্ত্রী মারিয়া মিমও মিডিয়ায় কাজ করছেন। তার কাজ করা নিয়েই শুরু হয় তাদের মনোমালিন্য। এর পরে বাড়ে দূরত্ব, সর্বশেষ বিচ্ছেদের পথেই হেঁটেছেন তারা। তাদের ঘরে রয়েছেন একমাত্র পুত্র সন্তান।
সিদ্দিক বলেন, ‘আমি সবসময়ই হাসিখুশি থাকতে চাই। প্রতিটা মানুষের ভেতর কিছু কষ্ট থাকে। যেমন আমার কষ্টের কথা যদি বলি সেটা সারা বাংলাদেশের মানুষ জানেন। আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে যে, আমার স্ত্রী নায়িকা হওয়ার চেষ্টা করেছিলেন। আমি তাকে বলেছি তুমি নায়িকা হবা সেটা কখনই সম্ভব না। ঘরের বউদের কখনই নায়িকা হওয়া উচিত না। বউদের ঘরে থাকা উচিত। সেই জায়গা থেকে আমাদের মনোমালিন্য হয়, দূরত্ব হয়। এর পরে আলাদা হয়ে যায় আমার স্ত্রী। আমি অনেক চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু সে আসেনি।’ নিজের জীবনের দুঃখ প্রসঙ্গে সিদ্দিক বলেন, ‘দুঃখ একটাই আমার বাচ্চাটা নিয়ে। একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাকে মানুষ করা খুব কঠিন। বাচ্চাটার জন্য আমি বিয়ে করছি না। টাইম নিচ্ছি।’ সিদ্দিকের পরিচালনায় অভিনয় করেছিলেন মিম। সিদ্দিকের রচনা ও পরিচালনায় ‘মেড ইন ফরেন’ নামের নাটকে অভিনয় করেন মিম। এর পরে আরো কিছু নাটকে মিমকে দেখা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com