শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক গাভীর তিন বাচ্চা প্রসব

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের কৃষক আব্দুল মান্নান গোমস্তার একটি গাভী এক সাথে তিনটি বাচ্চা প্রসব করেছে। ঘটনাটি ওই এলাকায় প্রথম হওয়ায় কৃষক মান্নানের বাড়ীতে ভীর করছেন উৎসুক জনতা। বৃহস্পতিবার সকালে কৃষক মান্নান গোমস্তা জানান, তিনবার ইনজেকশন দেওয়ার পরও গাভীটি গর্ভবতী হয়নি। পরবর্তীতে উন্নত জাতের ষাড়ের মাধ্যমে গাভীটিকে গর্ভবর্তী করানো হয়। দশ মাস পর মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গাভীটি এক সাথে তিনটি বাচ্চা প্রসব করে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে ওই কৃষকের বাড়ীতে গিয়ে গাভীটির স্বাস্থ্য পরিক্ষা করা হয়েছে। গাভী ও বাচ্চা সম্পূর্ন সুস্থ রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com