রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আজ বিচারপতি গোলাম রাব্বানীর প্রথম জানাজা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর প্রথম নামাযে জানাজা আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিজ গ্রাম রাজশাহীর হেতেম খাঁ -এ নিয়ে যাওয়া হবে এবং সেখানে দ্বিতীয় নামাযে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী গত ১৪ নভেম্বর দীর্ঘ রোগভোগের পর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি স্ত্রীসহ ১ ছেলে, ১ মেয়ে, ২ নাতি এবং ২ নাতনি রেখে যান। তার পুত্র ব্যারিষ্টার জিয়াউল হাসান একজন সুপ্রীমকোর্টের আইনজীবী। মেয়ে নাজনীন আফরোজ রিপা, আমেরিকা প্রবাসী।
বিচারপতি মোহামম্মদ গোলাম রাব্বানী ১৯৩৭ সালে রাজশাহী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। আইনজীবী হিসেবে তিনি ১৯৬০ সালে আইন পেশা শুরু করেন। পরবর্তীকালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্ট বিভাগে ১৯৬৫ সালে এবং ১৯৭১ সালে সুপ্রীমকোর্ট অব পাকিস্তান আইনজীবী হিসেবে এনরোল্ড হন। এরপর ১৯৮৬ সালে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, আপিল বিভাগের সিনিয়র এডভোকেট হিসেবে অন্তর্ভুক্তির সম্মান অর্জন করেন।
বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ১৯৯২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ২০০২ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োজিত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী অত্যন্ত সত্যনিষ্ঠ এবং নির্ভীক বিচারক হিসেবে সম্মানিত ছিলেন এবং মুসলিম ব্যক্তি/আইনের বেশ কিছু সময়োপযোগী ব্যাখ্যা এসেছে তার দেয়া কয়েকটি রায়ে যা জনস্বার্থে এক বড় অর্জন হিসেবে বিবেচিত হয়।
বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী সমকালীন ও আইন অঙ্গন বিষয়ে জাতীয় দৈনিক সংবাদপত্র গুলোতে নিয়মিত লিখেছেন। এছাড়া লেখা প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে ‘দ্য কোড অব সিভিল প্রসিডিউর : কনসেপ্ট কমেন্ট এন্ড কেইস (ডিএলআর)’, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানঃ সহজপাঠ (উন্নয়ন সমন্বয়) জার্নি উইদিন ইসলাম (ইউপিএল), স্বাধীনতা (প্যাপিরাস), মুনাজাত মঞ্জুষা, বাংলাদেশের দুঃখের বিচার অন্যতম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com