শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এমপি হিসেবে শপথ নিলেন শাহদাব আকবর চৌধুরী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

শপথ নিলেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনের উপনির্বাচনে নির্বাচিত শাহদাব আকবর চৌধুরী লাবু। শপথগ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথ অনুষ্ঠানে সংসদে হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সভাপতিম-লীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পান তার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু। ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহদাব আকবর লাবু চৌধুরী ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com