রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলা-বরিশাল রুটে স্পিডবোট বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ভোলা-বরিশাল নৌ রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে স্বাভাবিক রয়েছে এই রুটে লঞ্চ চলাচল। গতকাল বুধবার (৩০ নভেম্বর) সকাল থেকে ভেদুরিয়া ঘাট থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ভেদুরিয়ার স্পিডবোট ঘাটে বসবাসকারীরা জানান, ভোলা-বরিশাল রুটে ২০০ স্পিডবোট চলাচল করছে। ভেদুরিয়া থেকে বরিশাল ও লাহারহাট এবং বরিশাল থেকে ভেদুরিয়া রুটে এসব বোট চলাচল করে। কিন্তু গত দুই দিন ধরে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্পিডবোট শ্রমিকদের দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে। এতে অনিদিষ্টকালের জন্য বন্ধ আছে স্পিডবোট চলাচল। এ ব্যাপারে ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পাটোয়ারি কাছে জানতে চাইলে তিনি বলেন, ভেদুরিয়া ঘাটে কোন সমস্যা নেই। তবে বরিশালের ঘাটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে। আমাদর বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকার পরও আমরা বোর্ট চালাতে পারছি না। বিষয়টি সমাধান করা হচ্ছে। ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক (বি আইডব্লিটিএ) শহিদুল ইসলাম বলেন, শুনেছি বরিশাল ঘাটে বোট চলাচল নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। তাই স্পিডবোট চলাচল বন্ধ। বি আইডব্লিটিএ স্পিডবোট চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com