রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

নতুন করে ইভিএম মেশিন না কিনলে আগামী জাতীয় নির্বাচনে ৫০ আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নতুন ইভিএম মেশিন কেনার জন্য এরইমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই চলছে। তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টিও নির্বাচন কমিশন বিবেচনা করছে। বর্তমানে জাতীয় নির্বাচনে আমাদের ৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে। পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি হাবিবুল আউয়াল বর্তমানে তিনদিনের সফরে পটুয়াখালীতে অবস্থান করছেন। আজ বিকেলে তিনি কুয়াকাটা আ লিক নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রস্তাবিত জমি পরিদর্শন করবেন। পরে শুক্রবার ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com