শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে শীতার্তদের মাঝে হিউম্যানিটি অফ শেরপুরথর কম্বল বিতরণ

জাহিদুল খান সৌরভ শেরপুর  :
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

ভারত সীমান্তবর্তী জেলা শেরপুরে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। ফলে তীব্র শীতে কাবু হয়ে পড়ছে নি¤œ আয়ের শীতার্ত অসহায় মানুষ। ঠিক সেসময় প্রতিবারের ন্যায় শীতার্তদের শীত নিবারনের জন্য কম্বলসহ শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ‘হিউম্যানিটি অফ শেরপুরথ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি জেলা বিভিন্ন এলাকায় প্রায় ২শত শীতবস্ত্র বিতরণ করছেন। শীতবস্ত্র কম্বল বিতরণের প্রতিটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও শেরপুরের মাদার তেরেসা হিসেবে খ্যাত বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি উপস্থিত হিসেবে ছিলেন, মানবাধিকার কর্মী তাহমিনা জলি। অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যানিটি অফ শেরপুরের সভাপতি মো. সামিউল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি রাশেদুর রহমান পলাশ, সহ-সম্পাদক সোহাগ তুষার ও লোকমান হেকিম, সদস্য আরমান, সোবহান, আরিফ ও সুজনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এবিষয়ে হিউম্যানিটি অফ শেরপুরের সভাপতি মো. সামিউল ইসলাম চৌধুরী বলেন, আমাদের এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আমাদের সমাজসেবা মূলক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com