রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাস্থ্য সামগ্রী আমদানিতে ভয়াবহ দুর্নীতি হয়েছে: হারুনুর রশিদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

করোনাকালে স্বাস্থ্য সামগ্রী আমদানিতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। হারুনুর রশিদ বলেন, ‘দেশের প্রতিবাদী মানুষের দাবি, রাজধানীতে বিশেষ একটি মিউজিয়াম বানিয়ে সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে রাখা হোক। সেখানে গিয়ে বলব, এই আমাদের স্বাস্থ্যমন্ত্রী যিনি বাংলাদেশের স্বাস্থ্যখাত শুধু ধ্বংস করেন নাই, খাদের কিনারে ফেলে দিয়েছেন।’’

বিএনপিকে মোকাবিলা করার মতো ক্ষমতা আওয়ামী লীগের নেই দাবি করে তিনি বলেন, ‘নিজদের পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, জিয়াউর রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা আরও জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না। এই দুর্যোগকালীন সময়েও সবগুলো নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।’ মানববন্ধনে গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com