বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

ফ্রান্সের সংবাদ মাধ্যমে ‘ম্যান অফ দ্য ডে’ উপাধি পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

‘পাঠান’ সিনেমা দিয়ে স্বরূপে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার ভক্ত-অনুরাগীরা মনে করছেন তিনি যেন আগের চেয়েও বেশি শক্তিতে ফিরেছেন। কেউ কেউ বলছেন এ যেন কিং খানের ‘বাদশাহী’ কাম ব্যাক।
দীর্ঘ ৪ বছর ধরে রূপালিপর্দা যে সুপারস্টারকে মিস করছিল, তিনি ফিরেই ঝড় তুলেছেন বক্স অফিসে। ভক্তদের মনের এতদিনের শূন্যতা দূর করে দিয়েছেন বাদশা। এরই মধ্যে শাহরুখ খানের ‘পাঠান’ ভেঙেছে একাধিক রেকর্ড, তৈরি করেছে নতুন মাইলফলক। শুধুমাত্র অনুরাগীদের থেকেই নয়, চলচ্চিত্র দুনিয়াও তার প্রশংসায় মুখর। শাহরুখ বন্দনায় শুধু ভারতই মগ্ন নয়, ‘পাঠান’ সিনেমার কারণে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি এক ফরাসি খবরের চ্যানেলে এই সিনেমা সম্পর্কিত প্রতিবেদন দেখানোই এর প্রমাণ। ‘ইন্ডিয়ান টাইমস’-এর সংবাদে এমনটাই জানা গেছে। এসআরকে-র ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয়েছে সেই ভিডিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ খানের অনুরাগীরা। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ খানকে নিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে ফরাসি এক খবরের চ্যানেলে। তাকে ‘ম্যান অফ দ্য ডে’ উপাধি দেওয়া হয়েছে। ‘লে ১২৪৫’ নামক অনুষ্ঠানে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি হয় এবং আলোচনার বিষয় রাখা হয়, বিশ্বজুড়ে খ্যাত শাহরুখের স্টারডম, তার সিনেমা ‘পাঠান’, এবং তার প্রতি অনুরাগীদের ভালোবাসা-সম্ভ্রম। এই ভিডিও ক্লিপ শেয়ার করে ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর পক্ষে লেখা হয়, ‘ম্যান অফ দ্য ডে – শাহরুখ খান’। এভাবে কিং খানকে নিয়ে যেন ক্রমেই আলোচনার ঝড় উঠছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com