শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরুন্দি জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজ এইচএসসিতে টানা তিন বছর শতভাগ পাশের গৌরব অর্জন করেছে

এম এ কাশেম জামালপুর:
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুর সদর উপজেলার নরুন্দিতে অবস্থিত জিন্নতন আফছর মহিলা ডিগ্রি কলেজ অতীত ঐতিহ্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি টানা তিন বছর এইচএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। এ বছর কলেজটিতে এইচএসসি পরীক্ষা দিয়ে ছিল ১০০ জন, তন্মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত হয় ১৩ জন এবং পাশের হার শতভাগ। এছাড়া ২০২১ এবং ২০২০ সালে কলেজটিতে পাশের হার ছিল শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২৮ জন। ভালো ফলাফলে জন্য গতকাল (৯ ফেব্রুয়ারি) কলেজ শিক্ষক মিলনায়তনে শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, নরুন্দি ইউনিয়ন শাখার সভাপতি মো: নাজমুল হক, সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক ভুট্টু, বাংলাদেশ আওয়ামী লীগ, সদর উপজেলা শাখার সহসভাপতি মো: মোতালেব হোসেন মিলন, কলেজের অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলী ও এলাকার সুধীবৃন্দ। আলোচনান্তে মোনাজাত পরিচালনা করেন নরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ সোহাইল আহমদ। প্রকাশিত ফলাফলে কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান সন্তোষ প্রকাশ করে কলেজের সম্মানিত সকল শিক্ষক, সচেতন অভিভাবকবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীকে তাঁদের স্ব স্ব অবস্থ‍ান থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এ সাফল্যের অংশীদার সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মচারী ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান এবং শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ শেষে মানবিক ও সুনাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমান গভর্নিংবডির সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাতা সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম তহুরা আলী ও কলেজের একক দাতা বিশিষ্ট রাজনীতিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর সঠিক দিক নির্দেশনায় প্রতিষ্ঠানটি আজ এ পর্যায়ে পৌঁছেছে। তারই ফলশ্রুতিতে এই কলেজটি টানা তিন বছর শতভাগ পাশের গৌরব অক্ষুন্ন রেখেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com