শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হল ৩ দিনের ঐতিহাসিক মাহফিল

আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ এর প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতার রহ: ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার রহ:-এর ৩ দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলের আখেরী মুনাজাতে লাখো মুসল্লির ঢল। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে আখেরি মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর রাহাবায়ে বায়তুল শরফ আল্লামা শায়খ আবদুল হাই নদভী (মঃ জিঃ আঃ)। এ মাহফিলে একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ নসিহত, জিকির আজকার, তাহাজ্জুদ নামাজসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠিত ইছালে সাওয়াব মাহফিলের আখেরি মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি এবং মুসলিম উম্মাহর উত্তরোত্তর সমৃদ্ধি, সংহতি, অগ্রগতি আর দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে প্রায় দেড় ঘন্টার মুনাজাতে মুসল্লিরা নিজ নিজ গুনাহ মাফ ও আত্মাশুদ্ধির মাধ্যমে মহান রাব্বুল আলামীনের দরবারে রহমত, হেদায়াত ও বরকত কামনা করেন। শনিবার সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এসে মাহফিলস্থলে পৌঁছান। এছাড়াও বাসা-বাড়ি-মাদ্রাসা-স্কুল -দোকানের ছাদ, যানবাহনের ছাদেও অবস্থান নেন মুসল্লিরা। প্রায় দেড় ঘন্টা মুনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরাে আখতরাবাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com