ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত ‘মালিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মিম।
এ ছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, মনিরা মিঠু, বড়দা মিঠু, ইরফান মৃধা শিবলু, নিমা রহমানসহ আরও অনেকে।
’ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘মালিক’ সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সানজিদ আফফান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান।
প্রেক্ষাগৃহে মুক্তির পর যারা ‘মালিক’ দেখার সুযোগ পাননি কিংবা আবারও সিনেমাটি উপভোগ করতে চান, তারা এখন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি দেখতে পারবেন। ওয়েব ভার্সনে উৎসব স্ট্রিমিং করুন-www.utshob.live

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

আপডেট সময় ০৯:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬