শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়ন জমা সম্পন্ন

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদর ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ ২৭ এপ্রিল বুধবার শেষ দিন উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে ৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেন যে, আজ শেষ দিনে উপজেলা আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী তানভীর হাসান ডালিম, অপর দিকে স্বতন্ত্র প্রার্থী চঞ্চল কান্তি বিশ^াস ও স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার এবং গতকাল ২৬ এপ্রিল স্বতন্ত্র প্রার্থী রাসেল সিকদার, সতন্ত্র প্রার্থী আরিফুর রহমান টুবুল এবং ইসলামি শাসনতন্ত্রের মোননিত প্রার্থী এজাজ খান সহ এ পর্যন্ত মোট ৬জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩০ এপ্রিল। উপজেলা রির্টানিং অফিসার আরো জানান, ৮ ই মে প্রার্থীতা প্রত্যাহার আবেদনের শেষ দিন এবং প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও ৯ই মে প্রতীক বরাদ্দ করা হবে। ২৫ মে রোজ বৃহস্পতিবার নিয়মানুযায়ী ১৬৮৪৫ জন সাধারণ ভোটারদের নিকট থেকে ৯টি কেন্দ্রে মোট ৪৬টি ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহন করা হবে। সরকার দলীয় মনোনিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয় জমাকালীন সময়ে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার রুনা সহ স্ব-স্ব প্রার্থীর সঙ্গে রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা রির্টানিং অফিসার শাহীন শরীফ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, আমি সকল প্রার্থীর নিকট সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের সর্বাত্মক সহায়তা কামনা করছি, যাহাতে সাধারণ ভোটার নির্বিঘেœ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন। যদি কেউ নির্বাচন আচারণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটায় সে যে’ই হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com