সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা কেকে কাটা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও উৎসব পতাকা উত্তোলন করা শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসের সূচনা হয়। শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এক উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দিলাওর হোসেনের সভাপতিত্বে ও সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী আবু হোরায়রা ছাদ মাষ্টার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী সুনামগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছায়াদ আলী। সভায় বিদ্যালয়ের স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাবেক শিক্ষার্থী এম এ কাদির, সানোয়ার হাসান সুনু, সালাহ উদ্দিন ভূঁইয়া, আব্দুল জব্বার প্রমূখ।
সংবাদ শিরোনাম
জগন্নাথপুরে শতবর্ষী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
-
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ - আপডেট সময় ০৩:০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- 174
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























