ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আড়য়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন। সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলামেন পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, যুব সংগঠক রতন আকঞ্জী ও মো. শাহাবুদ্দিন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং উদ্যোক্তা উজ্জ্বল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন এবং কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে যুবসমাজ নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

কলমাকান্দায় সাত দিনব্যাপী জাতীয় যুব দিবসের কর্মসূচি শুরু

আপডেট সময় ০২:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬