ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী Logo আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো:মিয়া গোলাম পরওয়ার Logo সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের শাহাদাত বার্ষিকী আজ Logo তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে Logo স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী Logo কে এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার Logo বিক্রির মেয়াদ পেরিয়ে গেলেও কি ডিম খাওয়া নিরাপদ?

বিক্রির মেয়াদ পেরিয়ে গেলেও কি ডিম খাওয়া নিরাপদ?

ডিম ভাজি, সকালের খাবার কিংবা বিভিন্ন বেকারি খাবার তৈরিতে ডিম অন্যতম প্রয়োজনীয় উপাদান। তাই বেশির ভাগ মানুষই ফ্রিজে এক বা দুই ডজন ডিম রেখে দেন। তবে রান্নার মাঝপথে ডিম বের করতে গিয়ে কখনো দেখা যায়, প্যাকেটের বিক্রির মেয়াদ (সেল-বাই ডেট) পেরিয়ে গেছে।
খাদ্য নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকলে তখন ডিম খাওয়া নিয়ে দ্বিধা তৈরি হতে পারে। কিন্তু মেয়াদ পেরিয়ে গেলেই কি ডিম ফেলে দিতে হবে? বিক্রির মেয়াদ পার হওয়ার পর ডিম কত দিন ভালো থাকে এবং ব্যবহারের আগে কী কী বিষয় খেয়াল রাখা উচিত, তা জানিয়েছেন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিক্রির মেয়াদ পেরিয়ে কত দিন ডিম ভালো থাকে?
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ মারিও হুপফেল্ডের মতে, ডিমের প্যাকেটে উল্লেখ করা বিক্রির মেয়াদ মূলত দোকানিদের জন্য। এই তারিখ দেখে তারা ডিমের মজুত পরিবর্তন বা পুরোনো ডিম সরিয়ে নতুন ডিম রাখার পরিকল্পনা করেন। এটি ডিমের সতেজতা যাচাইয়ের একমাত্র নির্দেশক নয়।
হুপফেল্ড বলেন, ডিমের খোসা অক্ষত থাকলে এবং সঠিকভাবে ফ্রিজে সংরক্ষণ করা হলে বিক্রির মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তা খাওয়ার ক্ষেত্রে সাধারণত সমস্যা হওয়ার কথা নয়।
তার মতে, ডিম কেনার পর সঠিকভাবে সংরক্ষণ করা হলে সাধারণত তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত ভালো থাকতে পারে। তবে ডিম কীভাবে সংরক্ষণ করা হয়েছে, কেনার আগে ও পরে কীভাবে রাখা হয়েছে এবং পুরো সময় একই তাপমাত্রায় ছিল কি না, এসব বিষয়ও গুরুত্বপূর্ণ।
এসব বিষয় বিবেচনায় ডিম বিক্রির মেয়াদ শেষ হওয়ার আগে কেনা হলে এবং ৪০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে ফ্রিজে সংরক্ষণ করা হলে তা প্রায় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত রাখা যেতে পারে।

বিক্রির মেয়াদ পেরিয়ে যাওয়া ডিম দিয়ে রান্না করলে কী হতে পারে?

ডিমের প্যাকেটে উল্লেখ করা বিক্রির মেয়াদের চেয়ে ডিমের প্রকৃত সতেজতা বেশি গুরুত্বপূর্ণ। খোসা অক্ষত থাকলে, ডিম দেখতে ও গন্ধে নষ্ট মনে না হলে এবং পুরো সময় ফ্রিজে রাখা হলে বিক্রির মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তা রান্নায় ব্যবহার করা যেতে পারে বলে জানান হুপফেল্ড।
তবে শুধু ডিমের চেহারা দেখে সব সময় বোঝা যায় না, এতে জীবাণু রয়েছে কি না। বিশেষ করে সালমোনেলা ব্যাকটেরিয়া নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। ডিমে এই জীবাণু থাকলেও বাইরে থেকে কোনো পরিবর্তন দেখা নাও যেতে পারে। তাই শুধু ডিমের চেহারা বা গন্ধের ওপর নির্ভর করে সেটি নিরাপদ কি না, নিশ্চিত হওয়া যায় না।
ডিম ভালোভাবে রান্না করলে সালমোনেলা সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। হুপফেল্ড বলেন, ডিম রান্নার সময় সাদা অংশ ও কুসুম পুরোপুরি শক্ত হওয়া উচিত। কিশ বা ডিম দিয়ে তৈরি অন্য কোনো খাবার রান্না করলে খাবারের ভেতরের তাপমাত্রা ১৬০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানো প্রয়োজন। এতে খাবারে থাকা জীবাণু ধ্বংস হতে পারে। অনেক সময় খাবারের মাঝখানের অংশ ঠিকমতো রান্না হয় না, কারণ সেখানে পর্যাপ্ত তাপ পৌঁছায় না।
ডিম নষ্ট হয়েছে কি না বুঝবেন যেভাবে
ডিম নষ্ট হলে সাধারণত তা বোঝা বেশ সহজ। হুপফেল্ড বলেন, ডিম থেকে পচা গন্ধ বের হলে কিংবা এর চেহারায় অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে, বিশেষ করে কোথাও সবুজ বা কালো দাগ থাকলে, সেটি নষ্ট হয়ে গেছে বলে ধরে নেওয়া যায়।
তবে ডিম দীর্ঘ সময় ফ্রিজের বাইরে রাখলেও সব সময় দৃশ্যমানভাবে নষ্ট হওয়ার লক্ষণ দেখা যায় না। হুপফেল্ড বলেন, ডিম দীর্ঘ সময় ফ্রিজের বাইরে থাকলে পরে রান্না করলেও অনিরাপদভাবে সংরক্ষণের ঝুঁকি পুরোপুরি দূর হয় না।
ডিম নিরাপদ রাখতে কী করবেন?
ডিমের প্যাকেটে উল্লেখ করা বিক্রির মেয়াদ পেরিয়ে গেছে কি না, তার চেয়ে সঠিকভাবে সংরক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ। ডিম কেনার পরপরই ফ্রিজে রাখা উচিত। ফ্রিজের দরজার পরিবর্তে ভেতরের দিকে কোনো তাকে রাখলে ভালো। কারণ ফ্রিজের দরজা বারবার খোলার ফলে সেখানে তাপমাত্রার ওঠানামা বেশি হয়।
হুপফেল্ড বলেন, প্যাকেটে উল্লেখ করা তারিখের চেয়ে ডিম কীভাবে সংরক্ষণ করা হয়েছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সংরক্ষণ না করলে আগে কেনা ডিমও খাওয়ার অনুপযোগী হয়ে যেতে পারে। তাই ডিম কেনার পর দ্রুত ফ্রিজে রাখুন এবং তাপমাত্রা স্থিতিশীল থাকে এমন জায়গায় সংরক্ষণ করুন।
সূত্র: রিয়েল সিম্পল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী

বিক্রির মেয়াদ পেরিয়ে গেলেও কি ডিম খাওয়া নিরাপদ?

আপডেট সময় ০৯:১৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬