ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

সায়দাবাদ মাদকের আরেক সাম্রাজ্য

গত ১৯ এপ্রিল রোজ রবিবার রাত আনুমানিক ৮:৩০ মিনিট ঢাকা মহানগর দক্ষিণ। মুগদা থানা, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য রিফাত(৩০) গাড়ি চালক সায়দাবাদ বাস টার্মিনালে তার গাড়ির কাছে গেলে দেখতে পান কিছু মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী তাদের নিজস্ব লেনদেন নিয়ে রিফাতের গাড়ির ভিতরে তর্কে জড়িয়ে হাতাহাতি করছেন। রিফাত নিজ উদ্যোগে তাদেরকে থামানোর চেষ্টা করলে উভয় পক্ষ মিলে রিফাতকে ব্যাপক মারধর করে। ঘটনাস্থলে রিফাত জ্ঞান হারিয়ে ফেললে খবর চলে আসে মুগদা থানা ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মাসুদ বাদলের কাছে ও সদস্য সচিব রকিবুল ইসলাম জনি যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আশিক মিয়া ও হাবিবুর রহমান (হাবু) মারামারি সম্পর্কে খোঁজখবর নিতে গেলে সায়দাবাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী মিলে কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা চালায়। এ সময় মাসুদ বাদল পিঠে বুকে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। ও রকিবুল ইসলাম জনি মাথায়, কপালে এবং হাতে আঘাতের কারনে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় এলাকার মানুষ মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের হাত থেকে বাঁচানোর জন্য ছুটে যান এবং মুগদা মেডিকেল হাসপাতালে পাঠান সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করে দ্রুত ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। এ খবর লেখা পর্যন্ত যাত্রাবাড়ী থানায় রুবেল হাওলাদার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

সায়দাবাদ মাদকের আরেক সাম্রাজ্য

আপডেট সময় ১০:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬