রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাগেরহাটে দুদকের গণশুনানী ২০ দপ্তরের ৭১টি অভিযোগ গৃহিত, ৫০টি তাৎক্ষনিক সমাধান

বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। দুর্নীতি কমিশনের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব না। লেখা পড়া করা অবস্থায় নৈতিকতা লালন করতে হবে শুদ্ধাচার শিখতে হবে। দুর্নীতিকে না বলতে হবে এবং দুর্নীতিবাজদের ঘৃনা করতে হবে। তাহলেই দেশ ও সমাজ থেকে দুনীতি প্রতিরোধ হবে। জনবল কম নিয়ে দুদক কমিশন চলছে। তাই সকল শ্রেণির পেশার মানুষের সহযোগিতা থাকতে হবে। দুদকের বিধি অনুযায়ী অভিযোগকারী নাম দুদক প্রকাশ করে না। অভিযোগের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়। দুদক কাউকে ফোন করে না। অভিযোগ পেলে নোটিশ করে। দুর্নীতি দমন কমিশনের সচিব মাহাবুব হোসেন বুধবার (২০ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়মে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের পরিচালক প্রশাসন আখতার হোসেন।বাগেরহাট জেলা প্রশাসক খালিদ হোসেনের সভাপতিত্বে গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, দুদকের বাগেরহাট জেলা প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণশুনানি কায্যক্রম শুরু করা হয়। দুদকের এ গণশুনানিতে সরাসরি জেলা কালেক্টরেটের ভূমি হুকুম দখল অফিস, এসিল্যান্ড, পরিবেশ অধিদফতর, সাব রেজিস্ট্রি অফিস, মেরিন টেকনোলজি ইনস্টিটিউট, শিক্ষা বিভাগসহ সকল সরকারি দফতর ও বেসরকারি সংস্থা সুখী মানুষের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। শুনানীতে ২০টি দপ্তরের বিরুদ্ধে ৭১টি অভিযোগ গৃহিত হয়। যার ৫০টি অভিযোগ তাৎক্ষনিকভাবে সমাধান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com