বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

লেখক কলামিস্ট মীর্জা সিকান্দারের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

বিসিএ’র শোক
লেখক, কলামিস্ট, কমলাপুর রেলওয়ে স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর্জা সিকান্দার গত বৃহস্পতিবার রাত ১১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। মরহুমের মৃত্যুর কয়েক ঘন্টা পর গত বৃহস্পতিবার দিবাগত ৩:৩০ মিনিটে উনার সহধর্মিণীও ইন্তেকাল করেছেন [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]। তারা বার্ধক্যজনিত নানান জটিলতায় আক্রান্ত ছিলেন।
গতকাল শুক্রবার বাদ জুম’আ উত্তরা ১৪ নং সেক্টর বায়তুল আমান জামে মসজিদে মীর্জা সিকান্দার ও মিসেস মীর্জা সিকান্দারের জানাজা নামাজ শেষ তাদের দাফন করা হয়েছে। কবি মোহাম্মদ ইসমাইল এই তথ্য নিশ্চিত করেছেন। মীর্জা সিকান্দার বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন এবং ইসলামের পক্ষে দাওয়াত ও সমাজসেবামূলক কাজে নিবেদিত ছিলেন।
তার ইন্তেকালে শোক প্রকাশ করে গতকাল শুক্রবার এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কালচারাল একাডেমি (বিসিএ)-এর সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারি ইবরাহীম বাহারী। তারা মরহুমের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে ধৈর্যধারণে মহান রবের নিকট তৌফিক কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com