বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষিবান্ধব সরকারের বিশেষ উদ্যোগ হিসেবে আগামী পহেলা বৈশাখ থেকে প্রি-পাইলটিং (পরীক্ষামূলক) ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রথম ধাপে দেশের ১১টি উপজেলার ২১ হাজার ১৪ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এই কার্ডের আওতায় সরকারি সুবিধা পাবেন।
গতকাল বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ-১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা থেকে প্রি-পাইলটিং পর্যায়ের এই ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের ১১টি উপজেলার ১১টি ব্লকের কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে।’
তিনি জানান, এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র—এই তিন শ্রেণির কৃষকরা কৃষি উপকরণ ক্রয়ের জন্য জনপ্রতি বার্ষিক ২ হাজার ৫০০ টাকা করে সরকারি প্রণোদনা পাবেন।
তিনি আরও জানান, এই কার্ডটি কেবল কৃষি উপকরণ ক্রয়ের জন্য নয়, বরং ভবিষ্যতে কৃষি ঋণ প্রাপ্তির ক্ষেত্রেও একটি অপরিহার্য দলিল হিসেবে গণ্য হবে। সরকারের লক্ষ্য হলো— পর্যায়ক্রমে দেশের সব প্রকৃত কৃষকের হাতে এই ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া।
এ ছাড়া ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। ফলে তারা নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের নেওয়া সরকারের গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন।
কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের অন্যান্য উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের ৫৪টি জেলায় আগামী পাঁচ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।
তিনি আরও বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও উৎপাদনশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। কৃষক কার্ডের প্রবর্তন সেই অগ্রাধিকারেরই একটি সফল বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে এটি গত ১৬ মার্চ উদ্বোধন করা হয়েছে।
তিনি বলেন, ‘রেলপথে ভ্রমণে ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণদের জন্য ২৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের জন্য আটটি রুটে বিশেষায়িত বাস সার্ভিস চালু হচ্ছে, যেখানে চালক ও সহকারী সবাই হবেন নারী।
মন্ত্রী বলেন, ‘জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। জাতীয় দলের খেলোয়াড়দের নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা হবে। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ১২-১৪ বছরের প্রতিভাবানদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বৃত্তি কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া ঢাকার প্রতিটি ওয়ার্ডে প্রবীণদের হাঁটার ব্যবস্থাসহ নতুন খেলার মাঠ নির্মাণ করা হবে।
সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার বিস্তারিত পরিকল্পনা ১৫ এপ্রিল প্রকাশ করা হবে এবং মে মাস থেকে রোপণ কার্যক্রম শুরু হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধকবলিত এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের সরকারি খরচে ফিরিয়ে আনা হচ্ছে। ইরানে আটকে পড়া ১৮৬ জন এবং বাহরাইন থেকে ২৮০ জন প্রবাসীকে ফিরিয়ে আনা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com