শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সাংবাদিক আমিনুর রহমান তাজের ইন্তেকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সহসভাপতি আমিনুর রহমান তাজ (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
গতকাল সোমবার সকাল ১০টা ১০ মিনিটে মালিবাগের বাসায় ইন্তেকাল করেছেন বলে তাজের ছোট ভাই মেরাজ জানিয়েছেন। গত শনিবার সকালে মালিবাগের নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে তাকে দারুস সালাম হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। চিকিৎসা শেষে বাসায় আনা হয় আমিনুর রহমান তাজকে।
আমিনুর রহমান তাজের মৃত্যুতে শোকাহত ক্র্যাব। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনূর রশীদসহ কার্যনির্বাহী কমিটি শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। তাজ ‘আজকের দৈনিক’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এ ছাড়া ‘আমাদের সময়’ পত্রিকার ক্রাইম রিপোর্টার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এম পাস করে সাংবাদিকতা অঙ্গনে বিচরণ করা আমিনুর রহমান তাজ ‘আজকের কাগজ’ দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে একে একে দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবকণ্ঠ, আজকালের খবর, দৈনিক বর্তমান, আমাদের সময়, আমাদের অর্থনীতি, যমুনা নিউজ, দৈনিক নতুন সংবাদে সুনামের সঙ্গে কাজ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com