শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগন্নাথপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কলেজ থেকে মাদ্রাসা এগিয়ে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহজালাল মহাবিদ্যালয় কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ শিক্ষার্থী ও উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া মাদ্রাসা এবং আলজান্নাত ইসঃ এডুঃ ইন্সঃ থেকে জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী। উপজেলায় এবার ৭টি জিপিএ-৫ এসেছে। এইচএসসি পরীক্ষায় ফলাফলের পাশের হার ৬৪.৯৫। আলিম পরীক্ষায় পাশের হার হল ৯৩.৩০। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলায় ১০টি কলেজ থেকে ১ হাজার, ৯শত ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ২শত ৩৮ জন পরীক্ষার্থী। ১০টি কলেজের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান শাহজালাল মহাবিদ্যালয় কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছ ৫জন। এদিকে ৭টি মাদ্রাসা থেকে ৪শত ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩শত ৭৬ জন। ৭টি মাদ্রাসার মধ্যে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া মাদ্রাসা ও আলজান্নাত ইসঃ এডুঃ ইন্সঃ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com