রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কেসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের খানজাহান অলির উদ্যোগে আবুল হোসেনের খানকা শরীফে বাৎসরিক ওরশ মোবারক পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ঘুষের ভিডিও ভাইরাল: উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, মুন্সীগঞ্জে তীব্র ক্ষোভ রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও দুবাইয়ের আহবায়ক কমিটি গঠন দাগনভূঞায় পুলিশের অভিযানে ৮ কিশোর গ্যাং সদস্য আটক, মুচলেকায় মুক্তি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি-ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নগরকান্দা ও সালথায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

ডোমারে ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান নমস্কার শপিং সেন্টারের বার্ষিক মিলনমেলা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান নমস্কার শপিং সেন্টারের বার্ষিক মিলন মেলা উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে। বুধবার সকাল ৮টায় নমস্কার শপিং সেন্টার হতে এক বর্ণাঢ্য র‌্যালি শহড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় থেকে দিনাজপুর জেলার ফুলবাড়ী এলাকার স্বপ্নপুরী পিকনিক কর্ণানের উদ্যেশ্যে যাত্রা শুরু করে। নমস্কার পরিবারের কর্ণধার অরবিন্দু সাহা বুল্লির সভাপতিত্বে কল্যান সাহা, অসিম সাহা, অপু সাহা, বিমান সাহা, রকেট সাহা সহ নমস্কার পরিবারের প্রায় ৮০ জন সদস্য মিলন মেলায় অংশগ্রহন করেন। দিন ব্যাপি ছিলো নানামূখী আয়োজনে, সকাল ১০টায় স্বপ্নপুরীতে যাত্রা বিরতি শেষে পরিচিতি পর্ব, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এলাকা ভ্রমন করে বিকালে নমস্কার শপিং সেন্টারের সকল সদস্যদের নিয়ে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অসিম সাহা জানান, ব্যবসার ফাকে একটু প্রশান্তি ও বিনোদনের আশায় নমস্কার শপিং সেন্টারে সকল সদস্যদের নিয়ে প্রতি বছর এ মিলন মেলার আয়োজন করে থাকি। আগামীতে সকল সদস্যদের স্ত্রী, সন্তানদের নিয়ে মিলন মেলার পরিকল্পনা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com