চলাচলের রাস্তা না থাকায় কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী মধ্যপাড়ার অর্ধ শতাধিক পরিবার। সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়েজখালীর মধ্যপাড়াস্থ রইছ আলীর বাসার সামনে থেকে গীতিকার মজিবুর রহমান পলেছ মিয়ার বাড়ীর সম্মুখভাগের রাস্তাটিতে মাটিভরাটসহ পাকাকরনের দাবীতে পৌর প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। এলাকাবাসী বলেন,উক্ত রাস্তাটি দীর্ঘদিনের একটি পুরনো রাস্তা। যে রাস্তা দিয়ে ওয়েজখালী মধ্যপাড়ার অর্ধ শতাধিক পরিবার চলাচল করে থাকেন। উক্ত রাস্তাটি সুনামগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ গত ৩/৪ বছর পূর্বে মাটি ফেলে রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, বর্নিত রাস্তাটি মাটির হওয়ায় প্রত্যেক বছরের ঝড়বৃষ্টিতে ও বন্যায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং রাস্তার এক তৃতীয়াংশ মাটি প্রায় বিলীন হয়ে গেছে। ফলে বৃষ্টির দিনে রাস্তার বিভিন্ন গর্তে পানি জমে থাকে এবং এলাকাবাসীসহ ছাত্রছাত্রীরা উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারেননা। এলাকাবাসী জনসাধারণ ও ছাত্রছাত্রীদেরকে কষ্ট করে অন্যের বাসাবাড়ীর বারিন্দা ব্যবহার করে চলাচল করতে হয় এবং এতে অনেক বাধাগ্রস্থও হতে হয়। এই অবস্থায় বর্নিত রাস্তাটি সংস্কারপূর্বক পাকাকরন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ায় ছাত্রছাত্রীসহ এলাকাবাসী জনসাধারনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি পাকাকরনের জন্য পৌর প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। গ্রামবাসীর পক্ষে গত ১৪ সেপ্টেম্বর গীতিকার মজিবুর রহমান পলেছ মিয়া, মোঃ রইছ আলী, ফরিদ মিয়া ও শফিকুল ইসলাম পৌর প্রশাসক বরাবরে স্থানীয় ঐ নাগরিক সমস্যা নিয়ে উক্ত আবেদনটি দায়ের করেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে জানা যায়, সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়েজখালী মধ্যপাড়া গ্রামের খালের পশ্চিমে প্রায় ১০০০ ফুট দীর্ঘ কাচা রাস্তাটি বর্তমানে অস্তিত্ববিহিন ও এটি খালের গর্ভে বিলিন হয়ে গেছে। ওয়েজখালী বাজার থেকে কালিপুরগামী পাকা রাস্তার মধ্যবর্তী শাহজাহান মিয়ার বাড়ী হইতে সোজা উত্তর দক্ষিণমুখি রাস্তাটিতে নতুন করে মাটিভরাটসহ পাকা রাস্তা নির্মাণ ও বন্ধ করা পূর্বের ড্রেইনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী গ্রামের শতাধিক পরিবারের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক বলেন,স্থানীয় জনসাধারণের আবেদনটি আমরা আমলে নিয়েছি। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদ শিরোনাম
রাস্তা না থাকায় গৃহবন্দী হয়ে পড়েছেন সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী মধ্যপাড়ার শতাধিক পরিবার
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৩:৩২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 22
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























