ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

কুড়িগ্রামের রৌমারীতে প্রথমবারের মত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর শুভ উদ্বোধন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা স্কাউটসের আয়োজনে রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চারদিন ব্যাপী এই কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কাব স্কাউটসের সভাপতি মাহবুবুল হাসান। পরে জাতীয় পতাকা, স্কাউটস পতাকা, কাব ক্যাম্পুরী ও কাব পতাকা উত্তোলন করেন। এ কাব ক্যাম্পুরি চারদিন ব্যাপী ৪০ টি বিদ্যালয়ের ৪১ টি দলের ইউনিট লিডারসহ ৩৪৭ জন কাব স্কাউটস সদস্য নানা ধরনের সৃজনশীল, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিবেন। উপজেলা স্কাউটসের সম্পাদক খলিলুর রহমান প্রধান শিক্ষক চর শৌলমারী উচ্চ বিদ্যালয়, স্কাউটসের পরিচালনা করবেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, স্কাউটিং এমন একটি আন্দোলন যা শিশু-কিশোরদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতা, আত্মনির্ভরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ছোটবেলা থেকেই কাব স্কাউটদের মাঝে মানবিকতা, সততা ও নেতৃত্বগুণ বিকাশ ঘটানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দক্ষ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটস কার্যক্রমের অনন্য। তিনি আরও বলেন, আমরা চাই রৌমারীর প্রতিটি বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত হোক। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা যেন সঠিক নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে সেটিই আমাদের লক্ষ্য। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কাউটস সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে চারদিন ব্যাপী কাব ক্যাম্পুরি পরিদর্শন করে দেখেন এবং নিরাপত্তা,জরুরি মেডিকেল টিম ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার নিশ্চয়তা দেন। ২৭ সেপ্টেম্বর ২০২৬ চারদিন ব্যাপী এ ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

আপডেট সময় ০৩:৫০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬