ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন Logo পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ Logo বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo ত্যাগ-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় আলোচনায় শ্যামপুরের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল Logo রাজিবপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান Logo বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা Logo এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ঋণের বড় অংশ নারী ও প্রচলিত ব্যাংকঋণের বাইরে থাকা পরিবারগুলোর আবাসন সুবিধা বাড়াতে ব্যবহার করা হবে।
এডিবির অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর অংশীদার যোগ্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে। নতুন ঘর নির্মাণ, বিদ্যমান ঘরের সম্প্রসারণ এবং মেরামত বা সংস্কারের জন্য জামানতবিহীন ও দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। প্রকল্পে দেওয়া ঋণের অন্তত ৮০ শতাংশ নারীদের দেওয়ার লক্ষ্য রয়েছে।
এডিবি বলছে, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ঘাটতি এবং প্রচলিত গৃহঋণ পাওয়ার সীমিত সুযোগের কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক পরিবার আবাসন অর্থায়নের বাইরে রয়েছে। বিশেষ করে অনানুষ্ঠানিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা এ বাধা কমাতে ভূমিকা রাখবে।
এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নিরাপদ আবাসন মানুষের মর্যাদা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতার সঙ্গে সরাসরি যুক্ত। নিম্ন ও মধ্যম আয়ের পরিবার, বিশেষ করে নারীদের নিরাপদ ও দুর্যোগসহনশীল বাড়ি নির্মাণে সহায়তা দারিদ্র্য হ্রাস ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে আবাসন ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং দুর্যোগঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ২৪ হাজার ঋণগ্রহীতাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শুধু ঋণ দেওয়ার মধ্যেই প্রকল্পটি সীমাবদ্ধ থাকবে না। ঋণগ্রহীতাদের আর্থিক ও ভূমিসংক্রান্ত সচেতনতা বাড়ানোর পাশাপাশি আবাসনের অধিকার সম্পর্কেও সচেতন করা হবে। নারীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে স্বামী-স্ত্রীর বসবাস ও সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হবে।
দুর্যোগের ঝুঁকি বিবেচনায় ঘর নির্মাণের নকশা ও পদ্ধতিতেও পরিবর্তন আনা হবে। বন্যা, ঘূর্ণিঝড়, তীব্র তাপপ্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপযোগী নির্মাণসামগ্রী ও নকশা ব্যবহারে সহায়তা দেওয়া হবে। নির্মাণের মান যাচাই ও ধাপে ধাপে ঋণ ছাড়ের ব্যবস্থাও থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

আপডেট সময় ০৯:০০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬