বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ সড়ক যোগাযোগ

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসে সারাদেশের সাথে উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়লে শুক্রবার সকাল থেকে এই সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন। খবর পেয়ে শুক্রবার ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আমিন উপস্থিত থেকে মাটি সরানোর কাজ তদারকি করছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাহাড় ধসের সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী এবং সড়ক ও যোগাযোগ বিভাগকে মাটি সরানোর অনুরোধ করেছি এবং ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে।’
ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের লোকজনও রওনা হয়েছে। তারা পৌঁছালে দ্রুত সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com